আত্মোন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম,
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি-বাঞ্ছা ধরে প্রেম নাম।
______মানে আমরা যখন নিজেদের চাওয়া-পাওয়া বা ইন্দ্রিয়ের সুখকেই বেশি প্রাধান্য
দিতে যাই, তখন সেটা হয় কাম বা জড় কামনা-বাসনার বহিঃপ্রকাশ। কিন্তু যখন সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির বা সেবার জন্য কর্ম করি, সেটাকেই কেবল প্রেম বলা যায়।
আবার কলি-যুগের শেষের দিকে এমন অবস্থা হবে যখন বেশিরভাগ মানুষই হয়ে উঠবে আসুরিক ভাবাপন্ন বা অসুর, ঠক, প্রবঞ্চক, চোর এবং অত্যাচারী; ধর্মাধর্ম জ্ঞান মানুষের আর থাকবে না। মানুষের অবস্থা তখন এমন হবে যে, তাদের ভাল পথে নিয়ে আসার আর কোন সুযোগই থাকবে না, ধরণী বা বসুন্ধরা হয়ে উঠবে পাপ- পঙ্কিলময়। তাই তখন ভগবান কল্কি অবতার রুপে এসে সকল অত্যাচারীদেরকে বধ করবেন, ধার্মিকদের রক্ষা করবেন, যদিও সেই ধার্মিকদের সংখ্যা হবে খুবই কম। তখন আবার নতুন করে শুরু হবে সত্য যুগ


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন