সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
সৃষ্টিকর্তা প্রকৃতপক্ষে কেমন? তিনি সাকার নাকি নিরাকার? নাকি উভয়ই? বস্তুত তিনি এক ও অদ্বিতীয় । অদ্বিতীয় ভগবানের তিনটি প্রকাশ। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। নির্বিশেষ ব্রহ্মস্বরূপে তিনি জগতের প্রতিটি অণু--পরমানুতে বিরাজ করছেন। পরমাত্মা স্বরূপে তিনি প্রতিটি জীবের হ্নদয়ে বিরাজ করছেন এবং ভগবান স্বরুপে তিনি তার স্বধামে স্বরুপে বিরাজ করছেন। এই তিনটি রুপের মাধ্যমে ভগবান স্বরুপ অন্য দুটি রূপের উৎস, যদিও প্রতিটি রূপই একই ভগবত্তত্ত্বেরই প্রকাশ। তাই সৃষ্টিকর্তা সাকার নিরাকার উভয়ই, কিন্তু সাকার স্বরূপই তার অাদি রূপ।
--------*হরে কৃষ্ণ --------

মন্তব্যসমূহ