শ্রীমতি তুলসী মহারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়
ভক্ত । তুলসীদেবী সকলের হৃদয়ে কৃষ্ণভক্তি প্রদান
করেন , তাই তাকে ভক্তিদেবী বা ভক্তিজননী বলা হয় । তিনি এ জগতে বৃক্ষরূপে পূজিত হন ।
তূলসী দেবীরি সেবা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
তুলসী দেবীর মহিমাঃ
১. তুলসীর দর্শনে আমাদের সমস্ত পাপ ও রোগ নাশ হয়ে যায়
।
২. তুলসীকে স্পর্শ করলে শরীর শুদ্ধ হয় ।
৩. তুলসীতে জলদান করলে সমস্ত ভয় দূর হয় ।
৪. যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করে , তাহলে সে কৃষ্ণচরণে
ভক্তি লাভ করে ।
৫. কেউ যদি ভগবানকে তুলসীপত্র অর্পণ করে, তাহলে সে সমস্ত
পুস্প , সমস্ত ফল, সমস্ত পত্র অপর্ণের ফল লাভ করে
।
৬. তুলসীপত্র ছাড়া কোনো ভোগ ভগবান গ্রহন করেন না ।
তুলসী সেবায় আমাদের করনীয়ও পালনীয় বিষয়াবলীঃ
১. প্রতিদিন তুলসীবৃক্ষে জলদান করা উচিত ।
২. সকাল সন্ধ্যা তুলসীদেবীকে প্রনাম করে অন্তত ৪ বার প্রদক্ষিন করা উচিত ।
৩. প্রতিদিন (শ্রীকৃষ্ণ) ভগবানকে তুলসীপত্র বা মঞ্জুরী
অর্পণ করা উচিত ।
৪. সূর্যোদয়ের আগে এবং সর্যাস্তের পর এবং দ্বদশীর দিন
কখনো তুলসীপত্র চয়ন করা যাবে না ।
৫. জুতা পায়ে তুলসীপত্র চয়ন করা যবে না ।
৬. স্নান না করে তুলসীপত্র চয়ন করা যাবে না ।
৭. নখ দিয়ে চিমটি কেটে তুলসীপত্র ছেঁড়া যাবে না ।
৮. যে ব্যাক্তি তুলসীমালা ধারন করে , যমদূত তাকে স্পর্শ করে না । তাই সকলেরই তুলসীমালা ধারন করা উচিত ।
অতএব আমাদের সকলেরই বাড়িতে তুলসী বৃক্ষ রোপন করা উচিত
এবং তার সেবা করা উচিত
-হরে কৃষ্ণ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন