পরিচ্ছন্নতা
ভগবদ্গীতায় পরিচ্ছন্নতাকে দিব্যগুণ এবং ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়ছে। একথা বলা হয়ছে যে অপরিচ্ছন্নতা আসুরিকগুন। চৈতন্য মহাপ্রভু ভক্তের ২৬ টি গুণের মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম বলে উল্লেখ করেছেন। শ্রীল প্রভুপাদ বৈষ্ণবদের জন্য পরিচ্ছন্নতার গুরুত্বের উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেছেন তোমরা পরিচ্ছন্ন না হলে কৃষ্ণ লক্ষ মাইল দুরে রইবেন। পরিচ্ছন্নতা সাত্ত্বিক, অপরিচ্ছন্নতা তামসিক। আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় ঈশ্বরের নাম স্মরণ রাখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ জপ করতে হবে। বাহ্যিক পরিচ্ছন্নতা বৈদিক সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীর, পোষাক, বাড়ী, এবং বিশেষ করে মন্দির ও রান্নাঘর পবিত্র ও পরিস্কার রাখতে হয়।বাইরে পরিস্কার থাকলে তা আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা জন্য সহায়ক।
আপনার মনুষ্য জীবন ভগবানের সেবায় নিয়োজিত করে মানব জনম সার্থক করুন। মনুষ্য জনম পাওয়া হচ্ছে দুর্লভ তার চেয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া আরো দুর্লভ।
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হোন -শ্রীল প্রভুপাদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন