সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কেন মূতি বিসর্জন ?




 শ্রীমদ্ভগবতে ( ১১/২৭/১৩-১৪) বলা হয়ছে- “সমস্ত জীবের আশ্রয় ভগবানের বিগ্রহ দুইভাবে প্রতিষ্ঠিত হতে পারেন- ক্ষনস্থায়ী অথবা স্থায়ী। স্থায়ী বিগ্রহকে আহ্বান করে আনার পর তাকে আর   বিসর্জন দেওয়া যায় না। কিন্তু ক্ষনস্থায়ী বিগ্রহকে আহ্বান করা ও বিসর্জন দেয়ার সুযোগ থাকে।’’ পূজা  সাধারনত দুইভাবে হয়ে থাকে । একটি নিত্য পূজা , অন্যটি নৈমিত্তিক পূজা ।

 ভক্তরা ভগবানের বা দেবদেবীর শ্রীবিগ্রহে নিত্য অর্থাৎ প্রতিদিন যে পূজা অর্চনা করেন , তা নিত্যপূজা। আবার, যখন কোনো বিশেষ নিমিত্তে বা তিথিতে ঘটে বা মূর্তিতে দেবদেবীকে আহ্বান জানানো হয় তাকে বলা হয় নৈমিত্তিক পূজা ।

নিত্যসেবার বিগ্রহ কখনো বির্সজন দেওয়া  যায় না কিন্তু নৈমিত্তিক সেবার ক্ষেত্রে নিদিষ্ট তিথি শেষে দেবী ঐ বিগ্রহ থেকে অপ্রকট হন এবং তাঁর বিগ্রহকে জলে বিসর্জন দেয়া হয় । তবে অবশ্যই
যথেষ্ট শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে বিসর্জন দেয়া উচিত।

মন্তব্যসমূহ