প্রদীপ প্রজ্জলনের মাহাত্ম্য
১. প্রজ্জলিত কর্পুর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকাল
যাবত ভগবদধামে বাস হয় ।
২. মনোহরদৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি
বিদূরিত হয় এবং পুনজন্ম হয়না ।
৩. দীপের আলোতে ভগবানের মুখমন্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি
পাপ হতে মুক্ত হওয়া যায় ।
৪. যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র, লাভ
হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন ।
৫. কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন
, শৌচহীন সকলেই সম্পূণতা প্রাপ্ত হয় ।
৬. যে মানব কার্তিকে উচ্চ আকাশে প্রদীপ দান করলে তিনি
সর্বকুল উদ্ধার করে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ।
৭. চন্দ্রগ্রহন ও সর্যগ্রহনের সময় কুরুক্ষেত্র বা নর্মদা
নদীতে স্নান করলে যে পুন্যফল অর্জিত হয়, দামোদর মাসে ভগবান দামোদরকে ঘৃত প্রদীপ অর্পন
করলে তার থেকে ও লক্ষগুন বেশী ফল পাওয়া যায় ।
৮ .দামোদর মাসে শ্রী দামোদরকে একপি প্রদীপ অর্পনের মাধ্যমে
পাপের পাহাড় পুড়িয়ে নিশেঃষ করা যায়, এতে কোন সন্দেহ নেই ।
প্রচারে
– কাশিমপুর শ্রীমদ্ভগবদগীতা পাঠাগার ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন