সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ
একদা আলসী নামের এক অলস লোক ছিল। একদিন সে এক সুন্দর বাগানে বৃক্ষের নিচে বসে ফুল, ফল এবং শাকসবজি দেখছিল। বাগানের একপ্রান্তে একটি লতায় বিশাল এক কুমড়া মাটিতে বেড়ে উঠছিল, সে চিন্তা করতে লাগল " এই কুমড়াটি বিশাল , এটা দিয়ে ১০ জন লোক খেতে পারবে। গাছে জাম অথবা আপেল ধরার বদলে কুমড়া ধরলে কত ভাল হতো। একটি গাছ ১০০ টি কুমড়া উৎপাদন করতে পারত, আর সেগুলো দিয়ে হাজার হাজার লোক খাওয়ানো যেত। এই ধরনের দিবা নিদ্রা দেখতে দেখতে অলসটি ঘুমিয়ে পরল। শ্রীঘ্রই দমকা বাতাস বইতে লাগল। তার মাথায় কয়েকটি জাম পড়ায় হঠাৎ সে জেগে উঠল। যখন সে গাছ থেকে অনেক জাম পড়তে দেখল সে তখন চেতনা ফিরে পেল। সে উচ্চসিত হয়ে ভগবানের বুদ্ধিমত্তায় মহিমা কীর্তন করতে লাগলেন যে তিনি " বৃক্ষে জাম আর লতায় কুমড়া উৎপাদনের ব্যবস্থা করেছেন। কুমড়া যদি গাছে জন্মাত এবং দমকা হাওয়াতে যদি কয়েকটা পড়ত তবে তার মাথার কি অবস্থা হত?
এই গল্প হতে আমরা কি শিখতে পারি??
ভগবান এতই কৃপালু যে তিনি সবকিছু এত নিখুঁত ভাবে তৈরি করেছেন যাতে করে আমরা এই জগতে ভালভাবে জীবনযাপন করতে পারি। সূর্য যদি আর একটু নিকটে অবস্থান করত, তবে সবকিছু পুড়ে ছাই হয়ে যেত এবং যদি একটু সামান্য দূরে অবস্থান করত তবে সবকিছু শীতল হয়ে যেত। সুতরাং প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তিরই উচিত এই বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি এবং পরিচালনার জন্য ভগবানের কর্তৃক স্বীকার করা।

মন্তব্যসমূহ