সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শ্রীবাস পন্ডিত বা শ্রীবাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখ্য বিস্তার ও শক্তি – পঞ্চতত্ত্বের অন্যতম একজন এবং তিনি শ্রীনারদ মুনির অবতার ছিলেন। তিনি শ্রীহট্টে আবির্ভূত হয়েছিলেন এবং শ্ৰীবাস , শ্ৰীরাম , শ্ৰীপতি ও শ্ৰীনিধি এরা চার ভাই । এরা পূৰ্ব্বে শ্ৰীহট জেলায় বসবাস করতেন ; পরবর্তী কালে গঙ্গাতটে শ্ৰীনবদ্বীপে এসে বাস করতে লাগলেন । এই চার ভাই মহান বৈষ্ণব শ্ৰীঅদ্বৈত সভায় এসে ভাগবত শ্ৰবণ ও নাম সংকীৰ্ত্তনাদি করতেন । শ্ৰীজগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের পরম সৌহাৰ্দ্য - ভাব ছিল। সকলেই একসঙ্গে ভাগবত শ্ৰবণ ও নাম - সংকীৰ্ত্তনাদি করতেন । চার ভায়ের মধ্যে শ্ৰীবাস পন্ডিত সৰ্ব্ব বিষয়ে অগ্রণী ছিলেন । তিনি কৃষ্ণভক্তি বলে বুঝতে পেরেছিলেন যে শ্ৰীজগন্নাথমিশ্ৰ গৃহে শ্ৰীকৃষ্ণ অবতীৰ্ণ হবেন । শ্ৰীবাস পডিতের পত্নীর নাম ছিল শ্ৰীমালিনী দেবী । তিনি নিরন্তর শ্ৰীশচী দেবীর সঙ্গে সখ্য ভাবাপন্ন হয়ে তাদের বাড়ী যাতায়াত করতেন । শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগে জীবের দুৰ্দশা দেখে এবং তাদের উদ্ধারের জন্য পূৰ্ণিমাতে শ্ৰীমায়াপুরে শ্ৰীজগন্নাথ মিশ্রর গৃহে শ্ৰীহরি অবতীর্ণ হলেন । তার শুভ আবিৰ্ভাবের সঙ্গে সঙ্গেই জগতে সৰ্ব্ববিধ মঙ্গলের উ...

মঙ্গল আরতি

মঙ্গল আরতি সংসার দাবানল (গুর্ব্বাষ্টকম্) সংসার-দাবানল-লীঢ় লোক- ত্রাণায় কারুণ্যঘনাঘনত্বম্। প্রাপ্তস্য কল্যাণ-গুণার্ণবস্য বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ১ ॥ সংসার-দাবানল-সন্তপ্ত লোকসকলের পরিত্রানের জন্য, যে কারুণ্য-বারিবাহ তরলত্ব প্রাপ্ত হইয়া কৃপাবারি বর্ষন করেন, আমি সেই কল্যাণ গুণনিধি শ্রীগুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। মহাপ্রভোঃ কীর্তন-নৃত্য-গীত বাদিত্রমাদ্যম্মনসো রসেন। রোমাঞ্চ-কম্পাশ্রু-তরঙ্গভাজো বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ২ ॥ সংকীর্তন, নৃত্য, গীত ও বাদ্যাদি দ্বারা শ্রীমন্মহাপ্রভুর প্রেমরসে উন্মত্ত-চিত্ত যাঁহার রোমাঞ্চ, কম্প,-অশ্রু-তরঙ্গ উদ্গত হয়, সেই শ্রীগুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। শ্রীবিগ্রহারাধন-নিত্য-নানা- শৃঙ্গার-তন্মন্দির মার্জনাদৌ। য্ক্তুস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতোহপি বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ৩ ॥ যনিি শ্রীবগ্রিহরে বশে-রচনা ও শ্রী ও শ্রীমন্দরি-র্মাজন প্রভৃতি নানাবধি সবোয় স্বয়ং নযিুক্ত থাকনে এবং (অনুগত) ভক্তগণকে নযিুক্ত করনে, সেই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। চতুর্বিধ-শ্রীভগবৎপ্রসাদ- স্বাদ্বন্নতৃপ্তান্ হরিভক্তসঙঘান্। কৃত্বৈব তৃপ্তিং ভজনঃ সদ...

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ একদা আলসী নামের এক অলস লোক ছিল। একদিন সে এক সুন্দর বাগানে বৃক্ষের নিচে বসে ফুল, ফল এবং শাকসবজি দেখছিল। বাগানের একপ্রান্তে একটি লতায় বিশাল এক কুমড়া মাটিতে বেড়ে উঠছিল, সে চিন্তা করতে লাগল " এই কুমড়াটি বিশাল , এটা দিয়ে ১০ জন লোক খেতে পারবে। গাছে জাম অথবা আপেল ধরার বদলে কুমড়া ধরলে কত ভাল হতো। একটি গাছ ১০০ টি কুমড়া উৎপাদন করতে পারত, আর সেগুলো দিয়ে হাজার হাজার লোক খাওয়ানো যেত। এই ধরনের দিবা নিদ্রা দেখতে দেখতে অলসটি ঘুমিয়ে পরল। শ্রীঘ্রই  দমকা বাতাস বইতে লাগল। তার মাথায় কয়েকটি জাম পড়ায় হঠাৎ সে জেগে উঠল। যখন সে গাছ থেকে অনেক জাম পড়তে দেখল সে তখন চেতনা ফিরে পেল। সে উচ্চসিত হয়ে ভগবানের বুদ্ধিমত্তায় মহিমা কীর্তন করতে লাগলেন যে তিনি " বৃক্ষে জাম আর লতায় কুমড়া উৎপাদনের ব্যবস্থা করেছেন। কুমড়া যদি গাছে জন্মাত এবং দমকা হাওয়াতে যদি কয়েকটা পড়ত তবে তার মাথার কি অবস্থা হত? এই গল্প হতে আমরা কি শিখতে পারি?? ভগবান এতই কৃপালু যে তিনি সবকিছু এত নিখুঁত ভাবে তৈরি করেছেন যাতে করে আমরা এই জগতে ভালভাবে জীবনযাপন করতে পারি। সূর্য যদি আর একটু নিকটে অবস্থান করত, তবে সবকিছু পুড়ে ছাই হয়...

মোক্ষদা একাদশী মাহাত্ম্য :

আসছে আগামী ১৯/১২/২০১৮ রোজ বুধবার মোক্ষদা একাদশী পারন ৬:৩৫-৬:৫৭ আপনারা সবাই একাদশী থাকবেন এবং অন্য কে থাকার জন্য উৎসাহ ও সহযোগিতা করবেন, হরে কৃষ্ণ মোক্ষদা একাদশী মাহাত্ম্য : যুধিষ্ঠির বললেন- হে জনার্দন ! আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধিই বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন – হে মহারাজ! আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ‘মোক্ষদা’ নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্...

শ্রীমতী রাধারাণীর মহিমা

"রাধারাণী হলেন শক্তি। তিনি সর্বশক্তি। সমস্ত শক্তি তাঁর থেকে আসে। এবং তিনি প্রকৃতপক্ষে সমস্ত গোপীদের, দ্বারকার রাণীদের এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণের উৎস। তো কৃষ্ণ সর্বশক্তিমান বলে পরিচিত; তিনি সমস্ত শক্তির অধিকারী। এবং রাধারাণী হলেন সর্বশক্তি। তো তিনি কৃষ্ণের দ্বারা অধিকৃত। কৃষ্ণ প্রত্যেককে আকর্ষণ করেন। তাই তাঁর নাম কৃষ্ণ, সর্বাকর্ষক আনন্দের উৎস; কিন্তু রাধারাণী কৃষ্ণকেও আকর্ষণ করতে সমর্থ। তাই তাঁর বিশেষ গুণাবলি রয়েছে। রাধারাণী কৃষ ্ণের মাঝে সর্বোৎকৃষ্ট সম্পূর্ণ প্রেমের বিনিময়ের অভিজ্ঞতা নিয়ে আসেন। তো তিনি এক ছিলেন; তিনি আরও লীলা বিস্তার করতে দুই হলেন কিন্তু চিন্ময় জগতে সবকিছুই ব্যাক্তিসত্ত্বা বিশিষ্ট। সমস্ত শক্তি, সমস্তকিছু, সবকিছু। এমনকি বৃক্ষ, প্রাণি, পাখি, মৌমাছি, তারা সকলে কথা বলে.. তারা সকলে ব্যক্তি। এবং পরম ব্যক্তিটি হলেন কৃষ্ণ, কিন্তু তাঁর পরম শক্তি হলেন রাধা। প্রভুপাদ ব্যাখ্যা করছিলেন কীভাবে ভরত মহারাজ সমগ্র বিশ্বের রাজা ছিলেন, কীভাবে তিনি সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন? কেন? পারমার্থিক আনন্দের সন্ধানে। এবং সেই পারমার্থিক আনন্দ কী? রাধারাণী। তিনিই চিন্ময় আনন্দ শক্তি। কীভ...

প্রদীপ প্রজ্জলনের মাহাত্ম্য

প্রদীপ প্রজ্জলনের মাহাত্ম্য ১. প্রজ্জলিত কর্পুর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকাল যাবত ভগবদধামে বাস হয় । ২. মনোহরদৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনজন্ম হয়না । ৩. দীপের আলোতে ভগবানের মুখমন্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত  হওয়া যায় । ৪. যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র, লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন । ৫. কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন , শৌচহীন সকলেই সম্পূণতা প্রাপ্ত হয় । ৬. যে মানব কার্তিকে উচ্চ আকাশে প্রদীপ দান করলে তিনি সর্বকুল উদ্ধার করে বিষ্ণুলোক প্রাপ্ত হয় । ৭. চন্দ্রগ্রহন ও সর্যগ্রহনের সময় কুরুক্ষেত্র বা নর্মদা নদীতে স্নান করলে যে পুন্যফল অর্জিত হয়, দামোদর মাসে ভগবান দামোদরকে ঘৃত প্রদীপ অর্পন করলে তার থেকে ও লক্ষগুন বেশী ফল পাওয়া যায় । ৮ .দামোদর মাসে শ্রী দামোদরকে একপি প্রদীপ অর্পনের মাধ্যমে পাপের পাহাড় পুড়িয়ে নিশেঃষ করা যায়, এতে কোন সন্দেহ নেই । প্রচারে – কাশিমপুর শ্রীমদ্ভগবদগীতা পাঠাগার । 

কেন মূতি বিসর্জন ?

 শ্রীমদ্ভগবতে ( ১১/২৭/১৩-১৪) বলা হয়ছে- “সমস্ত জীবের আশ্রয় ভগবানের বিগ্রহ দুইভাবে প্রতিষ্ঠিত হতে পারেন- ক্ষনস্থায়ী অথবা স্থায়ী। স্থায়ী বিগ্রহকে আহ্বান করে আনার পর তাকে আর   বিসর্জন দেওয়া যায় না। কিন্তু ক্ষনস্থায়ী বিগ্রহকে আহ্বান করা ও বিসর্জন দেয়ার সুযোগ থাকে।’’ পূজা  সাধারনত দুইভাবে হয়ে থাকে । একটি নিত্য পূজা , অন্যটি নৈমিত্তিক পূজা ।  ভক্তরা ভগবানের বা দেবদেবীর শ্রীবিগ্রহে নিত্য অর্থাৎ প্রতিদিন যে পূজা অর্চনা করেন , তা নিত্যপূজা। আবার, যখন কোনো বিশেষ নিমিত্তে বা তিথিতে ঘটে বা মূর্তিতে দেবদেবীকে আহ্বান জানানো হয় তাকে বলা হয় নৈমিত্তিক পূজা । নিত্যসেবার বিগ্রহ কখনো বির্সজন দেওয়া  যায় না কিন্তু নৈমিত্তিক সেবার ক্ষেত্রে নিদিষ্ট তিথি শেষে দেবী ঐ বিগ্রহ থেকে অপ্রকট হন এবং তাঁর বিগ্রহকে জলে বিসর্জন দেয়া হয় । তবে অবশ্যই যথেষ্ট শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে বিসর্জন দেয়া উচিত।