সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের উপদেশামৃতঃ

 বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের উপদেশামৃতঃ                                   ১) কখনো বিষয়ীর অন্নগ্রহণ করিও না, গ্রহণ করিলে বিষয়ী হইয়া যাবে।                                                       ২) সাংসারিক অমঙ্গলকে ভগবানের দয়া বলিয়া জানিবে।                                                                                   ৩) 'সেবা করিয়াছি' বলিয়া ঢাক পিটাইয়ো না, তখন আর ইহাকে 'সেবা' বলা যাইবে না।                                    ...

শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ ~

 শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ ~  এক গ্রামে এক গরীব বুড়ি বাস করত। জ্বালানীর অভাবে সে কিছু দূরে এক বনের মধ্যে ঢুকল। শুকনো ডালপালা জোগাড় করে একটি বড় বোঝা বাঁধল। বোঝাটি একটু ভারী হওয়ার জন্য কোনভাবে বুড়ি তা নিজের মাথায় তুলতে পারল না। বার বার চেষ্টা করেও বিফল হল। সাহায্য করার জন্য কাছাকাছি কোন লোকজনকেও সে দেখতে পেল না। তখন সে ভগবানকে ডাকতে লাগল-“হে ভগবান, ঘরে নাতি-নাতনিরা না খেয়ে আছে। আমি জ্বালানি নিয়ে গেলে ভাত রান্না হবে। হে দয়াময়, কৃপা করে এই বোঝাটি তুলে দাও। হে হরি, বেলা গড়িয়ে যাচ্ছে আমাকে বোঝাটি তুলে দাও।” বুড়িমার কাতর মিনতি শুনে হঠাৎ এক সুন্দর বালক এসে হাজির হল।” আমারও সময় নেই, শীগগির বলো- কি করতে হবে আমাকে?” বালকটি বলল। বুড়িমা বলল “মাথায় বোঝাটি তুলে দাও।” অমনি বালকটি বোঝাটি তুলে দিয়ে বলল- “আর কি করতে হবে ?” উত্তরে বুড়িমা বলল-“ না বাবা, আর কিছু চাই না। তক্ষুনি ছেলেটি হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। বুড়ি কাউকে দেখতে না পেয়ে ঘরের দিকে বোঝা মাথায় চলতে লাগল। । হিতোপদেশ। বর্তমান যুগে অধিকাংশ মানুষই পরমেশ্বর ভগবানকে নিজেদের চাকর বা দাস বানাতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতা...

🙏🙏পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সবাই...

Book Review II গ্রন্থ রিভিউ (গুরুকুল শিশুপাঠ)

ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত?

ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষন করে না। আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে। শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয়। তাই যিনি আমাদের সবকিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিৎ। এটা পরীক্ষিত সত্য যে, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় যা অত্যন্ত বিলাসবহুল রেস্তোরাঁ খাবারের স্বাদ পাওয়া যায়না। প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গােটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভাল থাকে। ঈশ্বরের আশীর্বাদসূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ। শুধুমাত্র মহাঋষিদের ভুক্তাবশেষ ভক্ষন করে এক চাকরাণীর পুত্র পরজন্মে নারদ মুনি হয়েছিলেন। প্রসাদের গুণ এত ব্যাপক। বেদে বলা হয়েছেঃ “আহার শুদ্ধো সত্তশুদ্ধিঃ |  যদি কারও আহার শুদ্ধ হয়, তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে। ঐতিহ্যগতভাবে যারা বৈদিক সংস্কৃতির অনুগামী ছিলেন, তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন। কারণ, আহার্য যিনি রন্ধন বা প্রস্তুত করেন, তার চেতনা ...

দামোদর কে? কেনই বা দামোদর মাসে দীপ দান?

দামোদর কে?  পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা  রশি বন্ধন রয়েছে, তিনিই দামোদর। এই ব্রত পালন করতে হলে কি কি বর্জনীয় জেনে নিন? ======জয় দামোদর ব্রত===== ধর্মাত্মা ব্যক্তি দামোদর=কার্তিক=মাসে মৎস=মাংস ভক্ষন করবে না=রাজমাষ=বরবটি=শিম=কমলী শাক= পটল=বেগুন=মাছ মাংস এসব বর্জন করিবেন? =============================== আর যারা ১মাস হবিষ্যান্ন করবেন তারা শ্রীশ্রী হরিভক্তিবিলাসে ১৩ অধ্যায়ের ১০-১৩ নং শ্লোকে হবিষ্যান্নের উপাদান উল্লেখ্য করা হয়েছে যে=নিম্নোক্ত উপাদানগুলো হবিষ্যান্ন তৈরিতে ব্যবহার করা যাবে আতপ চাল=ঘী=কাওন=শ্যামা চাল=সৈন্ধব লবণ= ননীপূর্ণ গোদুগ্ধ=পাকা কলা=কাচা কলা এসব আর কাচা পাকা পেপে=আলু,মরিচ এসব পেতে পারবেন।গম=ফল কিন্তু ফলটা==স্কন্ধপুরাণের নাগরখন্ডে অবশ্যই কম বীজ পূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে== হবিষ্যান্ন বর্জনীয় যেসব দ্রবগুলো=মুগ ডাল=তিল তেল=বেতো শাক=সাত্ত্বিক শাক মুলা=জিরা ও তেঁতুল! =================================== দিনে ২বার সূর্য উদয়ের আগে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে।শরীরে তৈল সাবান ক...

মনমুগ্ধকর হরিনাম সকীর্ত্তIন @Shuvomoy Madhova Das I কৃষ্ণকথা II

শ্রীবাস পন্ডিত বা শ্রীবাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখ্য বিস্তার ও শক্তি – পঞ্চতত্ত্বের অন্যতম একজন এবং তিনি শ্রীনারদ মুনির অবতার ছিলেন। তিনি শ্রীহট্টে আবির্ভূত হয়েছিলেন এবং শ্ৰীবাস , শ্ৰীরাম , শ্ৰীপতি ও শ্ৰীনিধি এরা চার ভাই । এরা পূৰ্ব্বে শ্ৰীহট জেলায় বসবাস করতেন ; পরবর্তী কালে গঙ্গাতটে শ্ৰীনবদ্বীপে এসে বাস করতে লাগলেন । এই চার ভাই মহান বৈষ্ণব শ্ৰীঅদ্বৈত সভায় এসে ভাগবত শ্ৰবণ ও নাম সংকীৰ্ত্তনাদি করতেন । শ্ৰীজগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের পরম সৌহাৰ্দ্য - ভাব ছিল। সকলেই একসঙ্গে ভাগবত শ্ৰবণ ও নাম - সংকীৰ্ত্তনাদি করতেন । চার ভায়ের মধ্যে শ্ৰীবাস পন্ডিত সৰ্ব্ব বিষয়ে অগ্রণী ছিলেন । তিনি কৃষ্ণভক্তি বলে বুঝতে পেরেছিলেন যে শ্ৰীজগন্নাথমিশ্ৰ গৃহে শ্ৰীকৃষ্ণ অবতীৰ্ণ হবেন । শ্ৰীবাস পডিতের পত্নীর নাম ছিল শ্ৰীমালিনী দেবী । তিনি নিরন্তর শ্ৰীশচী দেবীর সঙ্গে সখ্য ভাবাপন্ন হয়ে তাদের বাড়ী যাতায়াত করতেন । শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগে জীবের দুৰ্দশা দেখে এবং তাদের উদ্ধারের জন্য পূৰ্ণিমাতে শ্ৰীমায়াপুরে শ্ৰীজগন্নাথ মিশ্রর গৃহে শ্ৰীহরি অবতীর্ণ হলেন । তার শুভ আবিৰ্ভাবের সঙ্গে সঙ্গেই জগতে সৰ্ব্ববিধ মঙ্গলের উ...

মঙ্গল আরতি

মঙ্গল আরতি সংসার দাবানল (গুর্ব্বাষ্টকম্) সংসার-দাবানল-লীঢ় লোক- ত্রাণায় কারুণ্যঘনাঘনত্বম্। প্রাপ্তস্য কল্যাণ-গুণার্ণবস্য বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ১ ॥ সংসার-দাবানল-সন্তপ্ত লোকসকলের পরিত্রানের জন্য, যে কারুণ্য-বারিবাহ তরলত্ব প্রাপ্ত হইয়া কৃপাবারি বর্ষন করেন, আমি সেই কল্যাণ গুণনিধি শ্রীগুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। মহাপ্রভোঃ কীর্তন-নৃত্য-গীত বাদিত্রমাদ্যম্মনসো রসেন। রোমাঞ্চ-কম্পাশ্রু-তরঙ্গভাজো বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ২ ॥ সংকীর্তন, নৃত্য, গীত ও বাদ্যাদি দ্বারা শ্রীমন্মহাপ্রভুর প্রেমরসে উন্মত্ত-চিত্ত যাঁহার রোমাঞ্চ, কম্প,-অশ্রু-তরঙ্গ উদ্গত হয়, সেই শ্রীগুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। শ্রীবিগ্রহারাধন-নিত্য-নানা- শৃঙ্গার-তন্মন্দির মার্জনাদৌ। য্ক্তুস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতোহপি বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥ ৩ ॥ যনিি শ্রীবগ্রিহরে বশে-রচনা ও শ্রী ও শ্রীমন্দরি-র্মাজন প্রভৃতি নানাবধি সবোয় স্বয়ং নযিুক্ত থাকনে এবং (অনুগত) ভক্তগণকে নযিুক্ত করনে, সেই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। চতুর্বিধ-শ্রীভগবৎপ্রসাদ- স্বাদ্বন্নতৃপ্তান্ হরিভক্তসঙঘান্। কৃত্বৈব তৃপ্তিং ভজনঃ সদ...

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ

ভগবানের পরম বুদ্ধিমত্তাঃ একদা আলসী নামের এক অলস লোক ছিল। একদিন সে এক সুন্দর বাগানে বৃক্ষের নিচে বসে ফুল, ফল এবং শাকসবজি দেখছিল। বাগানের একপ্রান্তে একটি লতায় বিশাল এক কুমড়া মাটিতে বেড়ে উঠছিল, সে চিন্তা করতে লাগল " এই কুমড়াটি বিশাল , এটা দিয়ে ১০ জন লোক খেতে পারবে। গাছে জাম অথবা আপেল ধরার বদলে কুমড়া ধরলে কত ভাল হতো। একটি গাছ ১০০ টি কুমড়া উৎপাদন করতে পারত, আর সেগুলো দিয়ে হাজার হাজার লোক খাওয়ানো যেত। এই ধরনের দিবা নিদ্রা দেখতে দেখতে অলসটি ঘুমিয়ে পরল। শ্রীঘ্রই  দমকা বাতাস বইতে লাগল। তার মাথায় কয়েকটি জাম পড়ায় হঠাৎ সে জেগে উঠল। যখন সে গাছ থেকে অনেক জাম পড়তে দেখল সে তখন চেতনা ফিরে পেল। সে উচ্চসিত হয়ে ভগবানের বুদ্ধিমত্তায় মহিমা কীর্তন করতে লাগলেন যে তিনি " বৃক্ষে জাম আর লতায় কুমড়া উৎপাদনের ব্যবস্থা করেছেন। কুমড়া যদি গাছে জন্মাত এবং দমকা হাওয়াতে যদি কয়েকটা পড়ত তবে তার মাথার কি অবস্থা হত? এই গল্প হতে আমরা কি শিখতে পারি?? ভগবান এতই কৃপালু যে তিনি সবকিছু এত নিখুঁত ভাবে তৈরি করেছেন যাতে করে আমরা এই জগতে ভালভাবে জীবনযাপন করতে পারি। সূর্য যদি আর একটু নিকটে অবস্থান করত, তবে সবকিছু পুড়ে ছাই হয়...

মোক্ষদা একাদশী মাহাত্ম্য :

আসছে আগামী ১৯/১২/২০১৮ রোজ বুধবার মোক্ষদা একাদশী পারন ৬:৩৫-৬:৫৭ আপনারা সবাই একাদশী থাকবেন এবং অন্য কে থাকার জন্য উৎসাহ ও সহযোগিতা করবেন, হরে কৃষ্ণ মোক্ষদা একাদশী মাহাত্ম্য : যুধিষ্ঠির বললেন- হে জনার্দন ! আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধিই বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন – হে মহারাজ! আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ‘মোক্ষদা’ নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্...

শ্রীমতী রাধারাণীর মহিমা

"রাধারাণী হলেন শক্তি। তিনি সর্বশক্তি। সমস্ত শক্তি তাঁর থেকে আসে। এবং তিনি প্রকৃতপক্ষে সমস্ত গোপীদের, দ্বারকার রাণীদের এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণের উৎস। তো কৃষ্ণ সর্বশক্তিমান বলে পরিচিত; তিনি সমস্ত শক্তির অধিকারী। এবং রাধারাণী হলেন সর্বশক্তি। তো তিনি কৃষ্ণের দ্বারা অধিকৃত। কৃষ্ণ প্রত্যেককে আকর্ষণ করেন। তাই তাঁর নাম কৃষ্ণ, সর্বাকর্ষক আনন্দের উৎস; কিন্তু রাধারাণী কৃষ্ণকেও আকর্ষণ করতে সমর্থ। তাই তাঁর বিশেষ গুণাবলি রয়েছে। রাধারাণী কৃষ ্ণের মাঝে সর্বোৎকৃষ্ট সম্পূর্ণ প্রেমের বিনিময়ের অভিজ্ঞতা নিয়ে আসেন। তো তিনি এক ছিলেন; তিনি আরও লীলা বিস্তার করতে দুই হলেন কিন্তু চিন্ময় জগতে সবকিছুই ব্যাক্তিসত্ত্বা বিশিষ্ট। সমস্ত শক্তি, সমস্তকিছু, সবকিছু। এমনকি বৃক্ষ, প্রাণি, পাখি, মৌমাছি, তারা সকলে কথা বলে.. তারা সকলে ব্যক্তি। এবং পরম ব্যক্তিটি হলেন কৃষ্ণ, কিন্তু তাঁর পরম শক্তি হলেন রাধা। প্রভুপাদ ব্যাখ্যা করছিলেন কীভাবে ভরত মহারাজ সমগ্র বিশ্বের রাজা ছিলেন, কীভাবে তিনি সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন? কেন? পারমার্থিক আনন্দের সন্ধানে। এবং সেই পারমার্থিক আনন্দ কী? রাধারাণী। তিনিই চিন্ময় আনন্দ শক্তি। কীভ...

প্রদীপ প্রজ্জলনের মাহাত্ম্য

প্রদীপ প্রজ্জলনের মাহাত্ম্য ১. প্রজ্জলিত কর্পুর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকাল যাবত ভগবদধামে বাস হয় । ২. মনোহরদৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনজন্ম হয়না । ৩. দীপের আলোতে ভগবানের মুখমন্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত  হওয়া যায় । ৪. যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র, লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন । ৫. কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন , শৌচহীন সকলেই সম্পূণতা প্রাপ্ত হয় । ৬. যে মানব কার্তিকে উচ্চ আকাশে প্রদীপ দান করলে তিনি সর্বকুল উদ্ধার করে বিষ্ণুলোক প্রাপ্ত হয় । ৭. চন্দ্রগ্রহন ও সর্যগ্রহনের সময় কুরুক্ষেত্র বা নর্মদা নদীতে স্নান করলে যে পুন্যফল অর্জিত হয়, দামোদর মাসে ভগবান দামোদরকে ঘৃত প্রদীপ অর্পন করলে তার থেকে ও লক্ষগুন বেশী ফল পাওয়া যায় । ৮ .দামোদর মাসে শ্রী দামোদরকে একপি প্রদীপ অর্পনের মাধ্যমে পাপের পাহাড় পুড়িয়ে নিশেঃষ করা যায়, এতে কোন সন্দেহ নেই । প্রচারে – কাশিমপুর শ্রীমদ্ভগবদগীতা পাঠাগার । 

কেন মূতি বিসর্জন ?

 শ্রীমদ্ভগবতে ( ১১/২৭/১৩-১৪) বলা হয়ছে- “সমস্ত জীবের আশ্রয় ভগবানের বিগ্রহ দুইভাবে প্রতিষ্ঠিত হতে পারেন- ক্ষনস্থায়ী অথবা স্থায়ী। স্থায়ী বিগ্রহকে আহ্বান করে আনার পর তাকে আর   বিসর্জন দেওয়া যায় না। কিন্তু ক্ষনস্থায়ী বিগ্রহকে আহ্বান করা ও বিসর্জন দেয়ার সুযোগ থাকে।’’ পূজা  সাধারনত দুইভাবে হয়ে থাকে । একটি নিত্য পূজা , অন্যটি নৈমিত্তিক পূজা ।  ভক্তরা ভগবানের বা দেবদেবীর শ্রীবিগ্রহে নিত্য অর্থাৎ প্রতিদিন যে পূজা অর্চনা করেন , তা নিত্যপূজা। আবার, যখন কোনো বিশেষ নিমিত্তে বা তিথিতে ঘটে বা মূর্তিতে দেবদেবীকে আহ্বান জানানো হয় তাকে বলা হয় নৈমিত্তিক পূজা । নিত্যসেবার বিগ্রহ কখনো বির্সজন দেওয়া  যায় না কিন্তু নৈমিত্তিক সেবার ক্ষেত্রে নিদিষ্ট তিথি শেষে দেবী ঐ বিগ্রহ থেকে অপ্রকট হন এবং তাঁর বিগ্রহকে জলে বিসর্জন দেয়া হয় । তবে অবশ্যই যথেষ্ট শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে বিসর্জন দেয়া উচিত।

হরিদাস ঠাকুর

"হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়েছিলেন এবং অদ্বৈত আচার্য তাঁকে সেখানে পেয়ে খুবই খুশি হয়েছিলেন। অদ্বৈত গোসাই তাঁর পিতা-মাতার শ্রাদ্ধ বা মৃত্যুবার্ষিকী উপ লক্ষে এক বিশেষ শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে তারা কিছু যজ্ঞ করেন এবং ধর্মীয় রীতি পালন করেন যার মাধ্যমে তারা ভগবান শ্রীকৃষ্ণকে এক বিশাল বড় ভোগ নিবেদন করেছিলেন। এটাই প্রথা যে সেখানে উপস্থিত সবচেয়ে প্রবীণ ভক্ত বা ব্রাহ্মণকে সর্বপ্রথম মহাপ্রসাদ প্রদান করতে হয়। ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করার পর এখন অদ্বৈত ঠাকুরকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কাঁকে প্রথম মহাপ্রসাদ নিবেদন করবেন, ঠিক যেমন রাজসূয় যজ্ঞের পর পান্ডবদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে কাঁকে তাঁরা প্রথম অর্ঘ্যটি প্রদান করবেন। আর সেসময়, সহদেব বলেছিলেন যে, এটা কৃষ্ণকে নিবেদন করা উচিত, কৃষ্ণই পরমেশ্বর ভগবান। তখন শিশুপাল দাড়িয়ে বলে উঠল যে, "না, কৃষ্ণ মোটেই এরকম না, কৃষ্ণ 'এমন', কৃষ্ণ 'তেমন', কৃষ্ণকে এটি দিবে না। সে তো একটা গোয়ালা, সে কী জানে?" এবং এভাবে সে এত উপহাসমূলক নিন্দা করতে লাগল যে পরিশেষে কৃষ্ণের সুদর্শন চক্র তাঁর হাত থেকে এসে তার শিরোচ্ছেদ...

দামোদর মাস

কার্তিকব্রত দামোদর মাস অাসছে সামনে লহ্মী পূর্নিমা থেকে দামোদর ব্রতের মাস শুরু, এই ব্রত পালন করতে হলে কি কি বর্জনীয় জেনে নিন?? রাজমাষ, বরবটি, শিম,কমলী শাক,পটল,বেগুন,মাছ মাংস,, এসব বর্জন করিবেন। অার যারা ১মাস হবিষ্যান্ন করবেন তারা) শ্রীশ্রী হরিভক্তিবিলাসে ১৩ অধ্যায়ের ১০-১৩ নং শ্লোকে হবিষ্যান্নের উপাদান উল্লেখ্য করা হয়েছে যে?? নিম্নোক্ত উপাদানগুলো হবিষ্যান্ন তৈরিতে ব্যবহার করা যাবে ---অাতপ চাল,ঘ্রী,কাওন,শ্যামা চাল,সৈন্ধব লবণ,ননীপূর্ণ গোদুগ্ধ, পাকা কলা ,কাচা কলা, এসব অার কাচা পাকা পেপে, অালু,মরিচ এসব পেতে পারবেন, গম,ফল কিন্তু ফলটা (স্কন্ধপুরাণের নাগরখন্ডে অবশ্যই কম বীজ পূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে) হবিষ্যান্ন বর্জনীয় যেসব দ্রবগুলো,মুগ ডাল, তিল তেল,বেতো শাক,সাত্ত্বিক শাক মুলা,জিরা ও তেঁতুল।। দিনে ২বার সূর্য উদয়ের অাগে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। শরীরে তৈল সাবান কসমে্টিক ইত্যাদি ব্যবহার নিষেধ। এসব ব্যবহার না করলে এই একমাস তাহলে অন্তিমে পড় চিন্ময় দেহ প্রাপ্ত হবো। রাতে ফল দুধ কলা কাচাবাদাম ভাজা,এসব পেতে পারবেন।। প্রত্যকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস ...

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানাঃ-

সনাতন ধর্মে সেই বহুকাল ধরে চলে আসছে জাত গোত্র নিয়ে বিভ্রান্তি আজ আমরা জানবো জাত গোত্র নিয়ে চৈতন্য মহাপ্রভু ও শ্রীল প্রভুপাদ এবং শাস্ত্র কি বলছেন। জাত গেল জাত গে ল বলে একি আজব কারখানাঃ------------- গোপনে যে বেইশ্যার ভাত খাও তাতে ধর্মের কি ক্ষতি হয়ঃ-------------- হা হা হা, "টাইটেল" চ্যাটার্জী, ব্যানার্জী,চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, চৌধুরী, সেন, শীল, শর্মা, বনিক,দে, দেব, ঘোষ,দাশ,দাস,নাথ,বিশ্বাস, কর্মকার,গুহ,সরকার, মজুমদার, রায় ইত্যাদি। আমি এই, আমি সেই। আপনারা না আপানাদের এই সমস্ত উচ্চ বংশীয় টাইটেল গুলোকে জলে ভিজিয়ে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল পান করুন। দেখবেন আপনি আরো উচ্চ বংশে অবস্থান করছেন। অহো বত শ্বপচোহতো গরীয়ান্ যজ্জিহাগ্রে। বর্ততে নাম তুভ্যম্। তেপুস্তপস্তে জুহুবুঃ সস্নুরার্য বহ্মানূচুর্ণাম গৃণান্তি যে তে।(ভাগবতম ৩/৩৩/৭) হে ভগবান, নিরন্তর যিনি আপনার কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নীচকূলেও জন্মগ্রহণ করেন, তবুও তিনি অধ্যাত্ম মার্গের অতি উচ্চস্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্...

আগামী ১৭ সেপ্টেম্বর রাধাষ্টমী,

আগামী ১৭ সেপ্টেম্বর রাধাষ্টমী,    শ্রীল প্রভুপাদ এর সন্যাস দীক্ষা গ্রহনের দিবস,  শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের সন্ন্যাস গ্রহনের ৪৮ বছর উদযাপন  শ্রীল ভক্তিচারু মহারাজের ব্যাসপুজা মহোৎসব   ১৭ সেপ্টেম্বর বিশ্বহরিনাম দিবস।.........নভেম্বর ১৯৬৬ , নিউইয়র্ক নিউইয়র্ক শহরের লোয়ার ইস্ট - সাইড ছাড়িয়ে সারা আমেরিকায় ''হরেকৃষ্ণ সম্প্ৰদায়'' বেশ জনপ্রিয় হ য়ে উঠছিল — নিয়মিতভাবে পাৰ্কে কীৰ্তন হছিল, খবরের কাগজে সেই সংবাদ ছবিসহ প্ৰকাশিত হচ্ছিল। শ্রীল প্রভুপাদের শিষ্যগন এই জনপ্রিয়তার নাম দিয়েছিল ''হরেকৃষ্ণ বিস্ফোরণ'' । লোয়ার ইস্ট সাইডের হিপীরা মনে করত যে, হরেকৃষ্ণ মহামন্ত্ৰ কীৰ্তন করাটা হচ্ছে সব চাইতে আধুনিক ফ্যাশন এবং স্বামীজীর শিষ্যরা যে নেশা করে না সে জন্য তাদের জনপ্রিয়তা কমে যায় নি । কৃষ্ণভক্তদের সকলেই দেবদূত সদৃশ বলে মনে করত , তারা শাস্তির বাণী কীৰ্তন করছিল এবং বিনা পয়সায় খেতে এবং থাকতে দিছিল । ওদের ওখানে সব চাইতে সুস্বাদু নিরামিষ প্রসাদ আহার বিনা পয়সায় পাওয়া যেত ( সময়মত সেখানে গেলে ) । আর ওদের মন্দিরের দরজার সামনেই একটা শেলফে ভারতব...

তিলকের মহিমা

★ তিলকের উৎপত্তি কিভাবে ? ★ তিলকে কে কোথায় বাস করেন ? ★ শ্রীকৃষ্ণ কেন তিলক পরেন ? ★ শ্রীরাধা কেন তিলক পরেন না ? ★ তিলক ছাড়া সন্ধ্যা-বন্দনা হবে ? ★ কেন যম পালায় তিলক দেখে ? যজ্ঞো দানং তপো হোমঃ স্বাধ্যায়ঃ পিতৃতর্পণম্। ব্যর্থং ভব তত্ সর্বমূর্দ্ধপূনড্রং বিনাকৃতং ॥ - পদ্ম পুরাণ অর্থাৎ, তিলক ব্যতিরেকে যজ্ঞ, দান, তপস্যা, হোম, বেদ শাস্ত্রাদি পাঠ, পিতৃতর্পণাদি ও শুভ কর্ম যাকিছু করা হয় সে সমুদয় বৃথা হইয়া থাকে। [এখানে অনেকেই কিন্তু তিলকের ফোঁটা দেন সেটা ঠিক নয়। উর্দ্ধপূন্ড্র করে অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব যেভাবে পরেন সেইভাবে দিতে হবে।] তিলকের মহিমা কপালে তিলক দেখে মনে হয় দেবী, তা নাহলে শুধু মনে হয় জল-ছবি। তিলক আর ত্রি-লোকে গোবিন্দের বাস, ভক্তের মাধ্যমে তাঁর মহিমা প্রকাশ। তিলক দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, মৃত্যুকালে নরকে নিতে পারেনা যম। শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা, তিলকের মধ্যে বিষ্ণু, ডানে শিব বামে ব্রহ্মা। তিলক না থাকে তবে কপাল শ্মষাণ, সর্বকার্যে তিলক করে শুভ শক্তিদান। শুভ কার্যে কপালে যদি থাকে তিলক, সর্বলোকে গুন গায় গতি উর্ধ্ব-লোক। তিলকের উৎপত্তি হয় গোপী পদরেনু, গোবিন্দের কপালে তিলক বাজায় ব...

পরিচ্ছন্নতা

পরিচ্ছন্নতা ভগবদ্গীতায়  পরিচ্ছন্নতাকে দিব্যগুণ এবং ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়ছে। একথা বলা হয়ছে যে অপরিচ্ছন্নতা আসুরিকগুন। চৈতন্য মহাপ্রভু ভক্তের ২৬ টি গুণের মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম বলে উল্লেখ করেছেন। শ্রীল প্রভুপাদ বৈষ্ণবদের জন্য পরিচ্ছন্নতার গুরুত্বের উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেছেন তোমরা পরিচ্ছন্ন না হলে কৃষ্ণ লক্ষ মাইল দুরে রইবেন। পরিচ্ছন্নতা সাত্ত্বিক, অপরিচ্ছন্নতা তামসিক। আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় ঈশ্বরের নাম স্মরণ রাখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ জপ করতে হবে। বাহ্যিক পরিচ্ছন্নতা বৈদিক সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীর, পোষাক, বাড়ী, এবং বিশেষ করে মন্দির ও রান্নাঘর পবিত্র ও পরিস্কার রাখতে হয়।বাইরে পরিস্কার থাকলে তা আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা জন্য সহায়ক। আপনার মনুষ্য জীবন ভগবানের সেবায় নিয়োজিত করে মানব জনম সার্থক করুন। মনুষ্য জনম পাওয়া হচ্ছে দুর্লভ তার চেয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া  আরো দুর্লভ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হোন               ...